রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৩৫ আসামিকে গ্রেফতার করেছে ।

বৃহস্পতিবার (২৬ মে) দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো.সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের নামে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সকালে সবাইকে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এমই