কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ কন্ট্রোল রুম জানায়, কুমিল্লা সদরে ৭ জন, সদর দক্ষিণে ২, বুড়িচংয়ে ২ ও দাউদকান্দিতে ৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) জানান, আটকদের আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠানো হয়েছে।
কেএইচ





