ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নজরুল ইসলামকে(৪৫)নামে জামায়াতের এক কর্মীকে বুধবার দুপুরে উপজেলা সদর থেকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।সে ত্রিশাল উপজেলা জামায়াতের সেক্রেটারি বলে জানা যায়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নজরুল ইসলামকে নাশকতার বিভিন্ন মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানান তিনি।

এমএ