শনিবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, দীর্ঘদিনের সংকট একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজ চলছে এবং সরকার এক মুহূর্তের জন্যও বসে নেই। এ জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

দেশের স্বার্থে সরকারের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবকিছু দ্রুত পরিবর্তন করা সম্ভব নয়। তাই ধৈর্য ধরে সরকারের পাশে থাকতে হবে।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, গত ১৮ বছরে রাজনৈতিক কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের পুনরায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হবেন, তাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক প্রকৃত জুলাই যোদ্ধা এখনো গেজেটভুক্ত হননি। তাদের গেজেটভুক্তির জন্য আবারও আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। প্রকৃত জুলাই যোদ্ধারা নতুন করে আবেদন করতে পারবেন এবং যাচাই-বাছাই শেষে গেজেটভুক্ত করার ব্যবস্থা করা হবে।

আহমেদ আযম খান আরও জানান, গত ১৮ বছরে হত্যা, নির্যাতন ও নিপীড়নের শিকার বিএনপির নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের মূল্যায়নের জন্য নতুন একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি লবিং, গ্রুপিং ও দলাদলি পরিহারের পরামর্শ দেন। কোনো বিষয়ে মতভেদ দেখা দিলে নিজেদের মধ্যে আলোচনা করে তা সমাধানের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শিরীন সুলতানা, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এস