খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাতিমুড়া এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ২১ লিটার দেশীয় তৈরী মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হচ্ছে, কুমিল্লা মনোহরগঞ্জের শাহনাজ বেগম (২৭)। কক্সবাজার মহেশখালীর আসমা বেগম (৩১)। তারা দু’জনেই বর্তমানে চট্টগ্রামে থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গুইমারা থানার এস আই আল মাহমুদ শরীফ এর নেতৃত্বে গুইমারা থানার অন্তর্গত হাতিমুড়া নামক এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে রয়েল টাইগার, ইউরো অরেঞ্জ ও ফিজ আপ ২৭০ এমএল এর ৭৭টি বোতল মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ি কে আটক করে গুইমারা থানা পুলিশ। আটককৃতরা একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে দীর্ঘ দিন ধরে এ জেলা থেকে দেশীয় তৈরী মদসহ বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের উল হক জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন ধরনের মাদক ও অবৈধ ব্যবসায়ায় জড়িতদের ধরতে ও আইন অমান্যকারীদের দমন করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।
আবু বকর/জেড