দিনাজপুর শহরের উপ-শহর সাত নম্বরের এ ব্লক থেকে নিখোঁজের আটদিন পর মিম (৭) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১১টার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত মিম ওই এলাকার মো. বাবুর মেয়ে। সে আট দিন আগে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান জানান, আটদিন আগে বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় নিখোঁজ হয় মিম। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। পরের দিন মিমের বাবা এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে শুক্রবার সকালে তাদের বাড়ির সামনে রাস্তার পাশে মিমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন বাড়ির লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শুক্রবার দুপুরে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
এমএম





