চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সিএনবি ঘাটের মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরির্দশক (এসআই) সারোয়ার আলম জানান, ভোরে নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, 'ধারণা করা হচ্ছে, কেউ ওই যুবককে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তার প্যান্টের পকেট হতে একটি ভিভো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।'
এসএম





