আততায়ীদের গুলিতে নিহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিবকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই ওয়ার্ডের আফতাব উদ্দিনের ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এমপি লিটন হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

রুবেল/এআই