জঙ্গি ও সন্ত্রাসী দমনে চলমান বিশেষ অভিযানে মহানগর ও জেলা বিএনপি, জামায়াত ও খেলাফত মসলিসের নেতাকর্মীসহ ১০১ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ জুন) সকাল পর্যন্ত গত ১২ ঘণ্টায় খুলনা মহানগর ও জেলা পুলিশ একযোগে অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করে। এর মধ্যে বিভিন্ন মামলার আসামিও রয়েছে।

খুলনা মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, আটকদের মধ্যে দৌলতপুর থানা শিবিরের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জামায়াত নেতা মিন্টু হোসেন ও মো. রূহুল আমিন এবং খেলাফত মসলিস মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম শিকদারসহ খুলনা মহানগরীর আট থানা এলাকায় ৩৩ জন রয়েছে।

অন্যদিকে, জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, বিশেষ অভিযানে জেলার ৯ থানায় গ্রেফতার করা হয়েছে ৬৮ জনকে। এর মধ্যে ৯ জন জামায়াত ও ৩ জন বিএনপি কর্মী রয়েছেন।

এমই