বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে সাড়ে ৫টায় শুরু হওয়া এই বৈঠক ৩৫ মিনিট স্থায়ী হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, উপদেষ্টা সাহিব উদ্দিন আহমেদ প্রমুখ।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের ব‌লেন, বাংলা‌দেশ ও চী‌নের মধ্যকার পারস্প‌রিক স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গু‌লো নি‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে। এই সূত্রে বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদ‌া জিয়া ব‌লে‌ছেন, চী‌নের স‌ঙ্গে বাংলা‌দে‌শের যে কুট‌নৈ‌তিক সম্পর্ক স্থা‌পিত হয় শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের উ‌দ্যো‌গে। এরপর থে‌কেই বাংলা‌দে‌শের স‌ঙ্গে চী‌নের অকৃ‌ত্রিম সম্পর্ক স্থা‌পিত হ‌য়ে‌ছে।
তি‌নি ব‌লেন, ‌সেই থে‌কে চীন সব সময় বাংলা‌দে‌শের গুরুত্বপূর্ন ও অকৃ‌ত্রিম বন্ধু। বাংলা‌দেশ সব সময় আশা ক‌রে চীন তার উন্নয়ন কর্মকা‌ন্ডে সহ‌যো‌গিতা কর‌বে পা‌শে থাক‌বে। "একই স‌ঙ্গে চীনও আশা ক‌রে বাংলা‌দেশ সবসময় চী‌নের যে উন্নয়ন কর্মকান্ড এবং একই স‌ঙ্গে ভু রাজনী‌তির ক্ষে‌ত্রে চীন যে ভু‌মিকা পালন কর‌ছে সে‌ক্ষে‌ত্রে বাংলা‌দেশ চীন‌কে সমর্থন যোগা‌বে।

দুদিনের সফরে শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছেছেন শি জিনপিং। খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। ওই বৈঠকে দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

এমবিএইচ