রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, চলমান হরতাল-অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল সোয়া ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, হরতাল-অবরোধকে কেন্দ্র করে সম্প্রতি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও এইসবের পরিকল্পনার দায়ে তাদের আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ





