জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা UNWTO এর উদ্যোগে, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে 'বিশ্ব পর্যটন দিবস ২০১৬'। জনসাধারনের মধ্যে পর্যটন বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে 'সকলের জন্য পর্যটন: সার্বজনীন পর্যটনের অভিগম্যতা"

পর্যটন পেশাজীবি বিভিন্ন সংগঠনের বেনারে দিবসটি উপলক্ষে রাজধানীতে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন এ পর্যটন মন্ত্রনালয়ের সচিব এস.এম গোলাম ফারুন। র‌্যালিটি সকাল ৮টা য় মৎস ভবনের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট ও দোয়েল চত্বর হয়ে টিএসসি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ঢারিব উপার্চায আ আ স ম অরেফিন সিদ্দিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়াম্যান ড. অপরূপ চক্রবতী ও বাংলাদেশ ট্যুরিজ বোর্ডের নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান প্রমুখ।

hhhhhhhh

জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নায়নের লক্ষে Sustainable Development Goal (SDG) অর্জনে পর্যটন শিল্পের ভুমিকা ও বিশাল কর্মকান্ডের সকল শ্রেণীর মানুষকে অন্তর্ভুক্ত করার উপায়ে বিশেষ তাগিত দেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটন কর্মকান্ডে নারী,পুরুষ,বয়স্ক ,শিশু ,স্বচ্ছল,অস্বচ্ছল প্রতিবন্ধী সকল শ্রেণীর মানুষের অংশগ্রহন গুরুত্ব পেয়েছে।

 

ঢারিব উপার্চায আ আ স ম অরেফিন সিদ্দিকী  বলেন, এবারের পর্যটন দিবসের প্র‌তিপাদ্যকে যথার্থ করতে হলে সবার জন্য পর্যটন উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে পর্যটন নী‌তিমালা সবার কথা চিন্তা করে করার আহ্বান জানান তি‌নি।

 

সেই নী‌তিমালা এমনভাবে করতে হবে যেন যারা অর্থে (টাকা-পয়সা) দ‌রিদ্র হলেও পর্যটনের ক্ষেত্রে তার অংশগ্রহণে কোনো বাধা বা প্র‌তিবন্ধকতা না হয়।

 

বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান ক‌বির বলেন, আমরা সবাই একসঙ্গে থাকলে পর্যটনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এ খাতকে এ‌গিয়ে নেওয়া সম্ভব।

 

‌তি‌নি বলেন, কিছু‌দিন আগে আমাদের দেশের ক‌তিপয় ঘটনায় অন্যান্য খাতের মতো পর্যটন খাতেও কিছুটা ঝাঁকু‌নি খেয়ে‌ছিলাম। সেই ঝাঁকু‌নি পুরোপু‌রি মোকাবেলা করতে সক্ষম হয়ে‌ছি। আমাদের এখানে পর্যটকদের নিরাপদ আবাস নি‌শ্চিত করা হয়েছে।

 

বক্তারা বলেন. প্রকৃতিগত ভাবে মানুষ পর্যটন প্রেমী. কিন্ত পৃথিবীর প্রায় ১৫ শতাংশ মানুষ কোন না কোন ধরনের প্রতিবন্ধকতার শিকার। শারীরিক অক্ষমতা আর্থিক অস্বচ্ছলতা বয়সজনীত সীমাবদ্ধতাসহ বিভিন্ন কারণে সকলে ভ্রমনের সুযোগ পায় না। সুবিধা বঞ্চিত মানুষগুলোর নিকট পর্যটনকে পৌচে দিতে নীতিনির্ধারকসহ পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতি আহবান জানান।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে।

এমবিএইচ