নড়াইলে এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে গাছ চোর চক্র। নড়াইলের বিভিন্ন সড়ক ও নদীর পাড় হতে প্রতিনিয়ত গাছ কেটে নিচ্ছে পেশাদার গাছ চোরেরা। নড়াইলের এ ইউনিয়নের শেখপাড়া গ্রামের মহাসিন মোল্লা ও তপনভাগ গ্রামের বিল্লালের নেতৃত্বে গড়ে উঠেছে গাছ চোর চক্র।

সরেজমিনে জানা যায়, নড়াইলের শেখহাটি এলাকার অনেকেই নাম প্রকাশ না করার শর্তে জানান মহাসিন মোল্লা ও বিলাল নিজেদের গাছের বেপারি তথা কাঠ ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও মূলত তারা নড়াইলের শেখহাটি ইউনিয়নের নদীর পাড় ও সড়কের পাশের সরকারি গাছ কর্তন করে সরকারি সম্পদ আত্মসাত করতেছে।

সুযোগ বুঝে সড়ক ও নদীর পাড়ের গাছ চুরি করে কেটে নেওয়াই তাদের কাজ। সম্প্রতি বেপারি মহাসিন মোল্লা দিনের বেলা নড়াইলের আফরা নদীর পাড় হতে গাছ কাটতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। অবস্থা বেগতিক দেখে তিনি বলেন, বাসিয়ারডাঙ্গা গ্রামের অনল তার নিকট গাছটি বিক্রি করেছেন। এলাকাবাসীর অভিযোগ স্থানীয় শেখহাটি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে চলছে গাছ নিধনের অভিযান।

সচেতন এলাকাবাসী গাছ চোর চক্র দমনে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। শেখহাটি ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ জানান, গাছ চুরি আগের চেয়ে অনেক কমে গেছে। কেউ অভিযোগ করলে বা গাছ কাটার সংবাদ পেলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়।

 

উজ্জ্বল রায়/জেড