গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি বিল থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায় নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মিয়াজীর কান্দি এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই রথীন্দ্রনাথ তরফদার মোবাইল ফোনে জানান, বিলের মধ্যে গলিত অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে এই বিলের মধ্যে ফেলে রাখা হয়েছে। তবে লাশের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এসএইচ/এমকে





