প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা আওয়ামী লীগ জনগণের দল।
আওয়ামী লীগ জনগণের সেবা করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়।
আজ শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী এক জনসভায় তিনি একথা বলেন।
তিনি বলেন আপনাদের কাছে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছি তাদের জন্য ভোট চাই। নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে উপস্থিত হয়েছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে বারবার শুধু দুর্নীতির দেশ হিসেব জঙ্গিবাদের দেশ হিসেবে সন্ত্রাসের দেশ হিসেব পরিচয় করেয়ে দিয়েছে বিএনপি জোট।
তাদের অপকর্মের কারণে জরুরি অবস্থা ঘোষণা হয়। ২০০৮ এর নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দেয়; আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
তিনি আরও বলেন, ২০১৪ সালে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িযে হত্যা করেছে বিএনপি জোট। তারা এতিমের অর্থ আত্মসাত করেছিল।
তার বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ মামলা দেয়নি। তাদেরই নির্বাচিত সেনাপ্রধান মামলা দিয়েছে। ২১ আগস্ট গ্রেনডে হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল বিএনপি।
এএস





