নড়াইল পৌরসভায় আপ্যায়নের আয়োজন করায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অরুণ সাহাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন করেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কাউন্সিলর প্রার্থী অরুণ সাহা তার নির্বাচনী এলাকায় প্রায় এক হাজার সমর্থকের খাবারের আয়োজন করেন। এ ছাড়া মাইক ব্যবহার করে মিছিলও বের করেন ওই প্রার্থীর কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় আচরণবিধি ভঙ্গের দায়ে ওই প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার দুপুরে গরু, খাসি ও মুরগির মাংস দিয়ে প্রায় এক হাজার ভোটার ও সমর্থককে খাওয়ানোর দায়ে নড়াইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এহসানুল কবিরকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ওইদিন সন্ধ্যায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল কবির নান্নুর সমর্থকেরা তার নির্বাচনী এলাকায় মিছিল করার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এমএম