কক্সবাজার শহরের জেল গেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) রাত ১১টার দিকে শহরের বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রশিদ (৪৮) পেকুয়া উপজেলার মগনামা এলাকার বাসিন্দা।  

জেলার সদর থানার ওসি খন্দকার ফরিদ উদ্দিন চৌধুরী জানান, যাত্রীবাহী একটি মাইক্রোবাস রশিদকে ধাক্কায় দেয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রশিদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি