রাজধানীর বিজয় সরণির জিয়া উদ্যান এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধারকারী মোস্তফা কামাল জানান, শান্তিনগর থেকে বিয়ের দাওয়াত খেয়ে যাত্রীরা সিএনজিযোগে মিরপুর যাচ্ছিলেন। সিএনজিটি বিজয় স্বরণীর জিয়া উদ্যান এলাকা আসলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এ সময় এর চালকসহ চারজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পথে সিএনজি চালকের মৃত্যু হয়। আহতদের মধ্যে নওশিন জাহান (২২) নামে এক তরুণীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]