ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল কোয়ার্টার ফাইনালে ওঠার পর দেশব্যাপী হরতাল শিথিল ঘোষণার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে ৩টি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুড়িচং থানার এসআই নাসির উদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং উপজেলার সৈয়দপুরে চট্টগ্রামগামী ৩টি কাভার্ড ভ্যান থামিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক ও হেলপার নেমে যাওয়ায় কেউ আহত হয়নি
এআর





