চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সিলাভাল্টি গ্রামে হিমেল (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একসময় নিজের ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

শুক্রবার সকালে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে থানা পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ বাড়িতেই আছে।

নিহতের পরিবারের দাবি, হিমেল মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তার পিতার নাম ইমারত।

এআর