অপহরণের ৩দিন পর পাথরঘাটার এফবি মনিরা নামের মাছ ধরার ট্রলারসহ ৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ঘটনাস্থল থেকে জলদস্যুদের ব্যবহৃত গুলিসহ একটি পাইপগান উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. আরিফ হোসেন জানান, রোববার সুন্দরবনের কাতলারখাল এলাকায় অভিযানকালে জলদস্যুদের আস্তানা থেকে অপহৃত ৫ জেলেসহ এফবি মনিরা নামের ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন- ইউসুফ মাঝি, ফারুক হোসেন, সেলিম মিয়া, আইউব আলীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে এবং সেলিম মিস্ত্রীর বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়। অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা আস্তানা থেকে পালিয়ে যায়।

গত ৩ জুলাই ওই ৫ জেলেসহ ট্রলারটি অপহরণ করে সুন্দরবনের দস্যু বাহিনী।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ