নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে । বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত শিশু ও মুয়াজ্জিনসহ মোট ১৪ জনের মৃত্যু হলো। এছাড়া দগ্ধ আরও ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত শিশু ও মুয়াজ্জিনসহ মোট ১৩ জনের মৃত্যু হলো। এছাড়া দগ্ধ আরও ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
এএস





