নড়াইল পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল মিরাজসহ (২৭) ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

নড়াইল জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে সদর থানায় ১১ জন, লোহাগড়া থানায় ৫ জন, কালিয়া থানায় ৪ জন ও নড়াগাতী থানায় ৬ জন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা মামলায় নড়াইল পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল মিরাজকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন অভিযোগ ও মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এআর