নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাজু আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। উপজেলার নয়াবাজার এলাকায় বুধবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু সিংড়ার আনন্দনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, রাজু মোটরসাইকেলে করে গুরুদাসপুর যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

ওসি জানান, এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা, ১৮ জুন (টাইমিনিউজবিডি.কম) // জেআই