মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র নাশকতার আশঙ্কায় কুমিল্লায় ৪ প্ল্যাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সাঈদীর আপিলের রায় দেওয়া হবে। এ জন্য মঙ্গলবার রাত ৯টা থেকে কুমিল্লা মহানগরীতে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
বিজিবি কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সহিদুর রহমান জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কুমিল্লায় চার প্ল্যাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গাইবান্ধায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





