মাগুরার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (০৯ অক্টোবার) শ্রীপুর উপজেলার দুরান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ হাসান দিপ্ত একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়িতে একটি বিয়ে বাড়িতে অংশ নিতে দুপুরে মটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেন তিনি। পথে দুপুর ১টার দিকে গোয়ালদহ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা ইঞ্জিনচালিত একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ২টার দিকে তার মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পুলিশ সদস্য নাহিদ ঢাকায় কর্মরত ছিলেন।

সাইফুল্লাহ/এমবি