আগামীকাল (মঙ্গলবার) জনসাধারণের জন্য উম্মুক্ত হচ্ছে পার্বত্য বান্দরবানের ‘থানচি-আলীকদম’ সড়ক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাহাড় ও বনের ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য্যে গড়া এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরফলে পার্বত্য আলীকদম ও থানচি উপজেলার লক্ষাধিক পাহাড়ি-বাঙালির ভাগ্যোন্নয়ন ও স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন আরো সহজ ও সাশ্রয়ী হবে।
থানচি-আলীকদম সড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল মো. মনোয়ারুল ইসলাম সরদার সাংবাদিকদের জানান, ১৯৯৯ সালে সড়ক ও জনপদ বিভাগ ৮০ কোটি টাকা ব্যয়ে ৩৩ কিলোমিটার দীর্ঘ থানচি-আলীকদম সংযোগ সড়কটি নির্মাণের উদ্যোগ নিয়েছিল।
কিন্তু ২০০১ সালে মাত্র ৪ কিলোমিটার সড়কের কাজ সমাপ্তির পর ১৮ ফুট চওড়া ও ১৮ ফুট প্রশস্ত এই পাহাড়ি রাস্তাটির কাজ সমাপ্তির জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়।
তিনি বলেন, ‘২০০১ সালে সেনাবাহিনী সড়কটি নির্মাণশৈলীর দায়িত্ব পেলেও পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ায় এতদিন সড়কটি বাস্তবায়নের মুখ দেখেনি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের ঐকান্তিক প্রচেষ্টায় অর্থ বরাদ্দ হওয়ায় সড়কটির নির্মাণকাজ মেয়াদের দুই মাস আগেই শেষ হয়।’
মনোয়ারুল ইসলাম জানান, সবুজ পাহাড়ের পাদদেশে সমুদ্রপৃষ্ট থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় এই সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কটিতে দুটি বেইলি ব্রিজ ও ৭টি কালভার্ট রয়েছে।
তিনি বলেন, চলতি ২০১৫ সালের ৩০ জুন প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা নির্ধারিত সময়ের দুই মাস আগেই সড়কটির কাজ শেষ করে।
এআই/
অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে ‘থানচি-আলীকদম’ সড়ক
আগামীকাল (মঙ্গলবার) জনসাধারণের জন্য উম্মুক্ত হচ্ছে পার্বত্য বান্দরবানের ‘থানচি-আলীকদম’ সড়ক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাহাড় ও বনের ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য্যে গড়া এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীর সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ হাতে গাছের চারা রোপণের মধ্য দিয়ে রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ কর্মসূচির সূচনা করেন তিনি।
ডাকসুর উদ্যোগে ঢাবিতে ‘আর্তনাদ’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক গণরুম-গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদের ওপর চালানো শারীরিক ও মানসিক নিপীড়নের স্মৃতি সংরক্ষণে ‘আর্তনাদ—নীরব ক্রন্দন’ নামে একটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।
ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীতে দীর্ঘদিনের বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের সমস্যা মোকাবিলায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পরশুরাম উপজেলার উপকণ্ঠে খোয়াইঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
আন্তর্জাতিক ট্রেড ফেয়ার ও চেম্বার বিজনেস এক্সপো উদ্বোধন
নিউইয়র্কের ‘বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজ’ (BMCC)-এর ১৯৯ চেম্বার্স স্ট্রিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘৫ম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস এক্সপো ২০২৬’। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর বিপুলসংখ্যক ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী, প্রদর্শক, চেম্বার প্রতিনিধি ও পেশাজীবীরা অংশ নিয়েছেন।
















