গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে ১ থেকে ৭ আগষ্ট বৃক্ষরোপন সপ্তাহ উপলক্ষ্যে বৃক্ষরোপন, বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা।

সোমবার সকাল ১১ টার দিকে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীদের হাতে হাতে গাছের চারা নিয়ে র‌্যালীটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, জেলা উত্তর শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শহর শিবিরের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু হানিফ প্রমুখ।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে সকলকে একটি করে ফলজ, বনজ, ভেষজ গাছ রোপনের আহবান জানান বক্তারা।

ইআর