সাতক্ষীরার শ্যামনগরে বাসস্ট্যান্ড সংলগ্ন ধানক্ষেতের পাশ থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবতীর আনুমানিক বয়স ২৫ বছর।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার উপজেলা সদরে খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহের পিছনের ধানক্ষেতের পাশ থেকে লাশ উদ্ধার শ্যামনগর থানা পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজ (শুক্রবার) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে ধান রোপণের সময় ওই নারীর লাশ দেখতে পায়। এসময় তারা মুঠোফোনে সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুস সবুর গাজীকে অবহিত করলে ইউপি সদস্য ঘটনাস্থলে যেয়ে লাশ দেখে শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দেয়।
খরব পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা ও কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ বলেন, মেয়েটির গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।
এমবি





