চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহম্মদের নির্দেশে পুরান বাজারে অভিযান চালানো হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চালানো অভিযানে ফরমালিন পাওয়ার কারণে ১২০ লিটার দুধ বিনষ্ট করা হয়েছে।
এ সময় তারাবুনিয়া, আলুর বাজার ও ঈদগাঁ বাজারসহ চরের বিভিন্ন স্থান থেকে আসা দুধের উপরে কিডস লিকুইট ও লেক্টো মিটার দিয়ে অভিযান চালানো হয়েছে। দুধে লিকুইট জাতীয় ফরমালিন ও অতিরিক্ত পানি মেশানোর কারণে প্রায় একশত ১২০ লিটার দুধ পাইকারদের মাথায় ও ড্রেনে ফেলে বিনষ্ট করা হয়।
পরে ফল পট্টি এলাকায় পৌরসভায় ফরমালিন পরীক্ষা করার মেশিন ফরমালেডি হাইডমিটার দ্বারা মাল্টা ও আম পরীক্ষা করা হয়। এতে করে মাল্টায় সর্বোচ্চ ৩.৮৬ পয়েন্ট ও আমে ৪.৩৩ পয়েন্ট ফরমালিন পাওয়া যায়।
এ সময় পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঁইয়া, স্বাস্থ্য বিভাগের আহ্বায়ক ফরিদা ইলিয়াছ, স্যানিটারি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও হিমাংশু মজুমদার উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





