ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রাত ১২টার পর থেকে ফজরের আজান পর্যন্ত সময়ে কোন অফার মেসেজ না দেয়ার জন্য মোবাইল অপারেটরদেরকে অনুরোধ জানানো হয়েছে। কারণ এটা ঘুমানোর সময়।

রোববার দুপুরে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান।

এ জন্য তিনি রাত ১২টার পর থেকে ভোরের আজান পর্যন্ত সময়ে মেসেজ না দেয়ার অনুরোধ জানান। রাতে ঘুমানোর পর মোবাইল অপারেটরদের মেসেজের কারণে গ্রাহকদের ঘুম ভাঙার অভিযোগের কারণে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।

এছাড়া আগামী পহেলা জুন থেকে একাধিকবার কল ড্রপ হলেই প্রতি ড্রপে গ্রাহককে ১ মিনিট করে ফেরত দেয়া হবেও জানান মন্ত্রী।

এ বিষয়ে তিনি বলেন, পহেলা জুন থেকে প্রতিদিন একের অধিক কল ড্রপে গ্রাহককে প্রতি একবার কল ড্রপে এক মিনিট করে ফেরত দেয়া হবে। কল ড্রপের ব্যাপারে বিটিআরসি একটা কমিটি গঠন করবে। গঠিত কমিটি পহেলা জুন থেকে কল ড্রপ হচ্ছে কিনা তদারকি করবে।

এমই