ঢাকা আলিয়া মাদরাসার অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বগুড়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি মাজেদুর রহমান জুয়েল, জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি ইঞ্জিনিয়ার শামুছুল হক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন বিষয়টি নিশ্চিত করেন।

জোট নেতারা জানান, ঢাকায় বিএনপি চেয়ারপারসনসহ দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বুধবার বগুড়ায় অর্ধদিবস হরতাল আহবান করা হয়েছে।

সংবাদপত্র, সাংবাদিক, রোগী বহনকারী গাড়ি বা অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

তবে, রেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই