গণপূর্ত অধিদফতরের ৬ প্রকৌশলীসহ ১১ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (৩০ অক্টোবর) বুধবার সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন অনুসন্ধান ও তদন্ত সেল পুলিশের বিশেষ শাখায় (এসবি) চিঠি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, স্বপন চাকমা, আব্দুল কাদের চৌধুরী, আফসার উদ্দিন, মোহাম্মদ ফজলুল হক ও মো. ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মোমেন চৌধুরী ও রোকন উদ্দিন, সিনিয়র সহকারী প্রকৌশলী মুমিতুর রহমান এবং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম।
এর আগে গত ২৩ অক্টোবর একই প্রতিষ্ঠানের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হাই, সাবেক প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামকেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করে চিঠি দেয় দুদক।
এমবি





