সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্স এই মেলার আয়োজন করেছে।
শুক্রবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ ফারুকী আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নাজমুল আহসান, পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র আলহাজ এম এ জলিল, চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু প্রমুখ।
মেলায় মোট ৭১ টি স্টল স্থান পেয়েছে। মেলায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরানসহ মোট পাঁচটি দেশ অংশ নিচ্ছে। মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত।
মেলায় সার্কাসসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হয়েছে।
কেএইচ





