প্রশাসনের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ জাকের হোসেনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-পরিচালক মো. জাকির হোসেনকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক এসএম তুহিনুর আলমকে (বর্তমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিদেশে প্রশিক্ষণে থাকাকালীন সময়ের জন্য) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট করা হয়েছে। খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এমএম আরিফ পাশা ও গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামকে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
ওএসডি কর্মকর্তা খলিল আহমেদকে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক, রংপুরের জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার মো. খয়বর রহমানকে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনকে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রায়হান আখতারকে রাজবাড়ির অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছ।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব আব্দুল আলীম খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
ওএসডি কর্মকর্তা কাউছার আহমেদ আখন্দকে দুই বছর মেয়াদে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম নাহিদ আফরোজ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. মনিরুজ্জামানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে বদলি।
নরসিংদী জেলার মো. মনির হোসেন ভূইয়াকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং ময়মনসিংহ জেলার মো. খায়রুল আলম ভূঞাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
প্রশাসনে রদবদল
প্রশাসনের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ জাকের হোসেনকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-পরিচালক মো. জাকির হোসেনকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক করা হয়েছে।





