রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় গুলশান হামলাকারীরা বসবাস করে থাকতে পারে এমন আরেকটি বাড়ির সন্ধান পেয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে না রাখা ও তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিক নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ওই বাড়ি থেকে একটি হাতে তৈরি গ্রেনেড ও জঙ্গিদের ব্যবহৃত কালো পোশাক জব্দ করেছে পুলিশ।
শনিবার রাতে পশ্চিম শেওড়াপাড়ার ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সানোয়ার হোসেন।
সাম্প্রতিক হামলায় জড়িত জঙ্গিরা ওই বাড়িতে অবস্থান করছিলো বলে তথ্য পেয়েছিলো পুলিশ। তবে তল্লাশীর আগেই তারা বাসা থেকে পালিয়ে যায়।
এসএম





