বিদায়ী ২০১৬ সালের ডিসেম্বর মাসের জেলা ও মহানগরীর ১৭টি থানায় ৭টি খুন ও বিভিন্ন অপরাধে ২৭০টি মামলা হয়েছে।
রবিবার (০৮ জানুয়ারি) নগরীর জেলা আইন-শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর ৮টি থানায় ডিসেম্বরে ৩টি খুন, ১টি রাহাজানি, ১২টি চুরি, ২টি অস্ত্র আইন, ৩টি দ্রুত বিচার, ১টি ধর্ষণ, ১০টি নারী ও শিশু নির্যাতন, ১টি নারী ও শিশু পাচার, ৬৬টি মাদকদ্রব্য এবং অন্যান্য ৪০টি সহ মোট ১৩৯টি মামলা দায়ের হয়েছে। নভেম্বরে এর সংখ্যা ছিল ১৩৫টি।
প্রতিবেদনে খুলা জেলা সম্পর্কে উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে ৪টি খুন, ১টি রাহাজানি, ৭টি চুরি, ৪টি অস্ত্র আইনে, ১টি ধর্ষণ, ৭টি নারী ও শিশু নির্যাতন, ৪০টি মাদকদ্রব্য এবং অন্যান্য আইনে ৬৭টি সহ মোট ১৩১টি মামলা দায়ের হয়েছে। নভেম্বরে এর সংখ্যা ছিল ১৪০টি।
সভায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) পক্ষ থেকে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে ফুটপাতে অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হবে। সোনাডঙ্গা ট্রাক টার্মিনালকে ঘিরে যে যানজট আছে তা নিরসনে পদেক্ষেপ গ্রহণ করবে এবং দখল জায়গা থেকে পাইকারি কাঁচা বাজার স্থানান্তর করা এবং নতুন কোন খাসজমিতে এটি স্থাপনের সুযোগ করে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মামুন/এআই





