একাত্তরের ২৫ মার্চে রাতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে দিনটিকে 'গণহত্যা দিবস' হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহিত হয়েছে।

প্রায় ৭ ঘণ্টা আলোচনার পর শনিবার (১১ মার্চ) জাতীয় সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ ৫৬ জন সংসদ সদস্য এই আলোচনায় অংশ নেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুক্তিকামী নিরস্ত্র বাঙালির ওপর আকস্মিক গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী।

এমবি