হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে মহানগর শিবির। সকালে মাসদাইরি বাজার থেকে এ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দেওভোগ পানির ট্যাংক এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পরে সড়কে আগুন দেয় নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭ টা ১৫ মিনিটে মাসদাইর এলাকা থেকে শিবিরের নেতা-কর্মীরারা মিছিল বের করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর কিছুক্ষন পরেই ছত্রভংগ হয়ে যায়।

এএইচ