নাসিরনগরে নবম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়ন ও তার নগ্ন ভিডিওচিত্র (পর্নোভিডিও) ইন্টারনেটের ছড়িয়ে দেওয়ার ঘটনার হোতা পল্লব চৌধুরীর (১৯) জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল আদালত নাসিরনগরের ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে দুপুরে পুলিশ পল্লবকে আদালতে পাঠায়। এসময় পল্লবের পরিবার তার জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পল্লব চৌধুরী নবম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়ন ও নগ্নভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনার দায়ের করা মামলার প্রধান আসামি।

পুলিশ জানায়, পল্লব চৌধুরী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-বিশ্বরোড মোড়ে তিশা পরিবহনের একটি বাস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে পল্লবের পরিবার তার জামিন আবেদন করেন। দকে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই