জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে দলটির ডাকা তিনদিনের হরতালে নাশকতা এড়াতে নগরীতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ।

হরতালের প্রথম দিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর পর্যন্ত নগরীর ছয় থানা এলাকা থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে বলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসএমপির অধীন কোতোয়ালি মডেল থানা, জালালাবাদ থানা, শাহপরান থানা, বিমানবন্দর থানা, দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশের পৃথক অভিযানে এদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মামলার এজাহারভূক্ত আসামিও রয়েছে।

কেএইচ