শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির উজ্জামান (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবারিক সূত্রে জানা যায়, নিহত মনির উজ্জামানের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার সংলগ্ন মধ্যপাড়া গ্রামে।
আল কারিম মাইক সার্ভিস অ্যান্ড লাইটিং নামে মনোহার বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বিকালে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে মাইক সার্ভিস ও লাইটিংয়ের কাজ করার সময় মনির উজ্জামান বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যায়।
এমকে





