নারায়ণগঞ্জের বাবুরাইলের তাঁতীবাজারে ৪ তলা ভবন ধসের ঘটনায় চলছে উদ্ধার অভিযান। তবে ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আটকা পড়া শিশুটিকে এখনো উদ্ধার করা যায়নি।

রাতভর অভিযানের পর সকালে ফের উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুলিশ জানায়, রোববার বিকালে ফতুল্লার বাবুরাইল মুন্সিবাড়ি এলাকায় ভবনটি ধসে পড়ে। ভবনের ভেতরে আরও কয়েকজন থাকতে পারে ধারণা করা হচ্ছে।

গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে শোয়েব আহমেদ নামে এক ছাত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।