লালমনিরহাটসহ সারাদেশে সাংবাদিকদের হত্যা, গুম, হামলা, মামলা, গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে লালমনিরহাটে সমাবেশ ও সড়ক অবরোধ করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারী) সকালে জেলার মিশন মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক গোকুল রায়, এস দিলীপ রায়, মিলন পাটোয়ারী, উওম রায়, খোরশেদ আলম সাগর, নুরল হক, মাজেদ মাসুদ, আসাদুজ্জামান সাজু ও শরিফুল ইসলাম রতন।
সমাবেশে লালমনিরহাটে সাংবাদিক সমাপ্ত, হেলাল কবির, হাতীবান্ধায় সাংবাদিক সাজুর উপর হামলার প্রতিবাদসহ সারাদেশে সকল সাংবাদিক নিযার্তনের বিচার দাবী করেন সাংবাদিক নেতারা। পরে সাংবাদিকরা সড়ক অবরোধ করেন।
নুরনবী/এমবি





