গোপালগঞ্জের সীমান্তবর্তী বাগেরহাট জেলার মোল্লাহাটে মাইক্রোবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা (৩০) নিহত হয়েছেন। নিহত মহিলার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বোরবার দুপুরে মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মোল্লাহাট থানা পুলিশ জানায়, রোববার দুপুরে ওই স্থানে মাইক্রোবাস ও জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হয়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে ওই মহিলা মারা যান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





