চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে সাতকানিয়া উপজেলা থেকে ছাত্রশিবিরের ৩ কর্মীসহ বিভিন্ন মামলার ৯৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল জানান, অভিযানে সাতকানিয়া উপজেলা থেকে ছাত্রশিবিরের ৩ কর্মী, বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৭৯ ও নিয়মিত মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এসময় রাউজান উপজেলা থেকে ২০, সীতাকুণ্ড থেকে ২০, হাটহাজারী থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এমকে