নড়াইল সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। ব্র্যাক শিক্ষা কর্মসূচী-পেইস এর আয়োজনে ২২ নভেম্বর শনিবার রূপগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“বিজ্ঞান আশির্বাদ নয়,অভিশাপ”এ বিষয়ে শিক্ষকদের বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।
“অধ্যাবসায় নয়, কেবল মেধা থাকলেই পরীক্ষায় ভাল ফল করা যায়”এ বিষয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঐ মাধ্যমিক বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি বিভাঞ্জন বিশ্বাস। এটি উপস্থাপনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচী(পেইস) এর জেলা ব্যবস্থাপক রিক্তানুর আক্তার এবং সহযোগিতা করেন কর্মসূচী সংগঠক বিউটি পারভিন, সেলিনা আক্তার। সার্বিক পরিচালনায় ছিলেন সেক্টর স্পেশালিস্ট আশরাফ সিদ্দিকী।
কেএইচ





