নারায়ণগঞ্জে পৃথক দু’টি ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে খুন হওয়া যুবকের লাশ ও ট্রেনে কাটা পড়ে একজনের উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ দু'টি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ধনুহাজী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নিহত যুবকের পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয়।

অন্যদিকে, ট্রেনে কাটা পড়া লাশের ব্যাপারে চাষাঢ়া রেলওয়ের গেট কিপার হাবিবুর রহমান জানান, দুপুর ২টায় নারায়ণগঞ্জে চলন্ত ডেমু ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে নিহত হয়েছেন রুবেল (২৫) নামের এক পরিবহন শ্রমিক। নিহত রুবেল বন্ধন ট্রান্সপোর্টের হেলপার ছিলেন। তার বাবার নাম আসলাম। তিনি পেশায় গাড়ি চালক।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ