মহানগর জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে আধাবেলা হরতাল পালিত হয়েছে। দুপুরে হরতালকারীরা মাঠে নেমে ব্যাপক ভাঙচুর করেছে।

সোমবারের আধাবেলা হরতালের সমর্থনে রবিবার রাতে নগরীর জিন্দাবাজার এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা ভাঙচুর চালায়। সোমবার সকাল ১১টায় তারা নগরীর পাঠানটুলা এলাকায় ৫-৬টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে বলে পুলিশ জানায়।

এদিকে হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে কঠোর পুলিশি প্রহরা নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ বলেন, তারা গাড়ি ভাঙচুর নয়, রাস্তায় ইট-পাথর রেখে অবরোধ সৃষ্টি করার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে ওই ইট-পাথর সরিয়ে দেয়।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ