গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের ২য় দিনে চেয়ারম্যান পদ প্রার্থী ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
জানা গেছে, গতকাল রবিবার দ্বিতীয় দিনে ৭ ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে বেলকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনতাজ আলী দহবন্দ ইউনিয়নের জাপার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক তথ্য গোপন করায় রিটার্নিং অফিসার মনোনয়ন পত্র বাতিল করেন।
এছাড়া শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহাবুর রহমান ও সোহেল রানা সোনা মিয়া দু’জনেই রিটার্নিং অফিসারের নিকট জাতীয় পার্টি (এ)’র মনোননীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল মালেক জানায়, দুজনেই একই দলের মনোনীত প্রার্থী হওয়ায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা করা হয়েছে।
ওএফ





